রানিশংকৈলে আইনী সহায়তা বিষয়ক সভা

ঠাকুরগাঁওয়ের রানিশংকৈল উপজেলা মিলনায়তনে সজ্ঞক্সণ্ঠতি নারী নির্যাতন প্রতিবাদ পক্ষের আওতায় জাতীয় আইনগত সহায়তা সংস্থার উপজেলা কমিটি ও স্টেক হোল্ডারদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জননী সেবা সংস্থা ও পল্লী গণসংহতি পরিষদের আয়োজনে কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান সইদুল হকের সভাপতিত্বে সভায় সদস্য সচিব ইউএনও এনামুল হক, সদস্য মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান লিটা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ খানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন এনামুল হক। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ইউপি চেয়ারম্যান আবু সুলতান ও আবুল কালাম, কৃষক লীগ সভাপতি মোশারফ হোসেন বুলু, রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ। অসহায় নির্যাতিত মহিলাদের আইনী সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ইউএনও সংশ্লিষ্ট এনজিও কর্মকর্তাদের প্রয়োজনীয় তথ্য-তালিকা প্রস্তুত করার পরামর্শ দেন।