২০১৩ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি

বাংলা প্রথমপত্র মো. আতাউর রহমান (সায়েম) সিনিয়র শিক্ষক (বাংলা) সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা।অধ্যায় : পরার্থে ৪। আনিস সাহেব ভীষণ রকম নৈরাশ্যবাদী এক মানুষ। জীবনের কোনো কিছুর মধ্যেই তিনি আনন্দের উপকরণ খুঁজে পান না। পরিচিত-অপরিচিত যে কেউ তার কুশল জিজ্ঞেস করলে মুখ ভেংচে তিনি জবাব দেন-“আর ভাই যা দিন-কাল পড়ছে। এমন কইরা মানুষ বাঁচে? জীবনটা কয়লা হয়ে গেছে।” তাছাড়া তিনি তার ব্যক্তি জীবনের বিভিন্ন অপ্রাপ্তি, হতাশা, দু:খ-গ্লানি অপরকে জানাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার ধারণা জীবন এরকমই। ক. ‘ভাতি’ শব্দের অর্থ কী? খ. লুকানো বিষাদকে তারার স্নিগ্ধআলোর সাথে তুলনা করা হয়েছে কেন? গ. আনিস সাহেবের মধ্যে ‘পরার্থে’ কবিতার যে দিকটি প্রতিভাত হয়েছে তার বর্ণনা দাও। ঘ. আনিস সাহেবের মতো লোকদের জীবনকে ধন্য করতে কবি কামিনী রায়ের পরামর্শ কী? বিশ্লেষণ কর। ৪ (ক) নং এর উত্তর ‘ভাতি’ শব্দের অর্থ আলো। ৪ (খ) নং এর উত্তর লুকানো বিষাদ থেকে মহত্ বা শ্রেষ্ঠ কিছু সৃষ্টির সম্ভাবনা আছে। তাই একে তারার স্নিগ্ধ আলোর সাথে তুলনা করা হয়েছে। বিশিষ্ট কবি কামিনী রায় রচিত ‘পরার্থে’ কবিতায় দেখা যায়, গভীর দুঃখকে মনের গহীনে লুকিয়ে রাখলে তা থেকে মহত্ কিছু সৃষ্টির সম্ভাবনা থাকে। রাতের অন্ধকার আকাশে যেমন অসংখ্যা তারার স্নিগ্ধ আলো চারপাশ আলোকিত করে তোলে, তেমনি গভীর দুঃখ বা লুকানো বিপদ পরিণত হতে পারে মহত্ কিছু সৃষ্টির অনুপ্রেরণায়। তাই লুকানো বিষাদকে তারার স্নিগ্ধ আলোর সাথে তুলনা করা হয়েছে। ৪ (গ) নং এর উত্তর আনিস সাহেবের মধ্যে ‘পরার্থে’ কবিতার দুঃখ বিলাসিতার দিকটি প্রতিভাত হয়েছে। আলোচ্য ‘পরার্থে’ কবিতায় দেখা যায়, মানবজীবন কুসুমাস্তীর্ণ নয়। জীবনের সুখের পাশাপাশি দুঃখ থাকবেই। কিন্তু একশ্রেণির লোক আছে, যারা নিজের জীবনের দুঃখকে জনসমক্ষে প্রচার করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তারা শুধু দুঃখের কথা ভেবে ভেবেই দিন কাটিয়ে দেয়। ফলে জীবন হয়ে উঠে দুবির্ষহ। আলোচ্য উদ্দীপকে দেখা যায়, নৈরাশ্যবাদী এক মানুষ আনিস সাহেব শুধু জীবনকে দুঃখময় হিসেবেই দেখেন। জীবনে তিনি কখনো আনন্দের উপকরণ খুঁজে পান না। তাছাড়া তিনি তার ব্যক্তি জীবনের অপ্রাপ্তি, হতাশা, দুঃখ-গ্লানি অপরকে জানাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ৪ (ঘ) নং এর উত্তর আনিস সাহেবের মতো লোকদের জীবনকে ধন্য করতে কবি কামিনী রায়ের পরামর্শ হচ্ছে দুঃখকে প্রচার না করে অন্তরে গোপন রাখাই উত্তম এবং অপরের সুখে নিজেকে সুখী হতে হবে। আলোচ্য ‘পরার্থে’ কবিতায় দেখা যায়, মানুষের জীবনে সুখ-দুঃখ আসাটা স্বাভাবিক। কিন্তু দুঃখকে প্রকাশ না করে তা অন্তরে লালন করাই শ্রেয়। কেননা লুকানো দুঃখ থেকেই মহত্ কিছু সৃষ্টির সম্ভাবনা থাকে। তাছাড়া অপরের সুখে ও কল্যাণে সুখী হওয়াই মানবধর্ম। আলোচ্য উদ্দীপকে দেখা যায় আনিস সাহেবের ধারণা জীবন কেবল দুঃখময়। তিনি জীবনের কোন কিছুর মধ্যেই আনন্দ খুঁজে পান না। তাছাড়া অপরের কাছে তিনি তার অপ্রাপ্তি, হতাশা ও দুঃখ-গ্লানিগুলো জানাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সুতরাং আনিস সাহেব একজন দুঃখ বিলাসী মানুষ। কবি কামিনী রায়ের মতে, তার মতো মানুষদের অবশ্যই দুঃখকে গোপন করতে হবে; নতুবা জীবন হয়ে উঠবে বিষময়। জীবনের দুঃখগুলোকে গোপন করলে পরবর্তীতে মহত্ কিছুর সম্ভাবনা থাকে। আর অপরের সুখে সুখী হতে পারাটাই মানবজীবনের মূল দর্শন। এ দর্শনের প্রতিফলন জীবনে অবশ্যই ঘটাতে হবে। চেয়ারম্যান বাকু মিয়া নিজের এলাকাতেই বিতরণ করে এবং ক্ষতিগ্রস্তরা যত্সামান্য সাহায্যই পায় রিলিফের প্রায় পুরোটাই প্রায় তার সাঙ্গ-পাঙ্গদের ঘরে যায়। সাধারণবিজ্ঞান জ্যোতি ভূষন বিশ্বাস, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা অধ্যায় - ৮ (জীবের কোষের গঠন ও প্রকৃতি) ১১। জনন কোষ কোন প্রকৃতির? ক) হ্যাপ্লয়েড খ) ডিপ্লয়েড গ) টিপ্লয়েড ঘ) টেট্রাপ্লয়েড ১২। কোনটি কোষের জৈবিক কাজ সম্পন্ন করে? ক) সাইটোপ্লাজমখ) নিউক্লিয়াস গ) নিউক্লিওলাস ঘ) মাইটোকন্ড্রিয়া ১৩। কোনটি দেহের রাসায়নিক কারখানা? ক) প্রটোপ্লাজম খ) সাইটোপ্লাজম গ) কোষ ঘ) কলা ১৪। কোন অঙ্গাণুর কোষের শক্তিঘর বলা হয়? ক) মাইটোকন্ড্রিয়া খ) নিউক্লিয়াস গ) প্লাস্টিড ঘ) রাইবোসোম ১৫। নিচের কোনটি জীবদেহে বংশগতিমূলক বৈশিষ্ট্য বহন করে? ক) নিউক্লিয়াস খ) নিউক্লিওপ্লাজম গ) ক্রোমোসোম ঘ) সাইটোপ্লাজম ১৬। প্রতিটি দেহকোষের কয়জোড়া ক্রোমোসোম থাকে? ক) ২২ খ) ২৩ গ) ২৪ ঘ) ২৫ ১৭। কয় জোড়া ক্রোমোসোম দেহের গঠন এবং কাজ নিয়ন্ত্রণ করে? ক) ২৬ খ) ২৮ গ) ২৭ ঘ) ২২ ১৮। পানি, শর্করা, জৈব এসিড জমা থাকে কোনটিতে? ক) কোষ গহবরে খ) মাইটোকন্ড্রিয়ায় গ) প্লাস্টিডে ঘ) নিউক্লিয়াস ১৯। বর্ণহীন প্লাস্টিড কোনটি? ক) ক্রোমাটোপ্লাস্ট খ) ক্রোমোপ্লাস্ট গ) লিউকোপ্লাস্ট ঘ) ক্লোরপ্লাস্ট ২০। প্রাণী কোষের বৈশিষ্ট্য নয় কোনটি? ক) সেন্ট্রোসোম খ) কোষপ্রাচীন গ) গ্লাইকোজেন ঘ) ছোট কোষ গহবর ২১। ক্যাম্বিয়াম টিস্যু এক প্রকার— ক) ভাজক টিস্যু খ) সরল টিস্যু গ) স্থায়ী টিস্যু ঘ) প্যারেন কাইমা টিস্যু ২২। কোষ কি? i) ক্ষুদ্র রাসায়নিক কারখানা, ii) জীবত পর্দা দিয়ে আবৃত প্রটোপ্লাজম iii) দেহ গঠনের একক— ক) i ও iii খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii ২৩। কোলেনকাইমা টিস্যুর কোষ প্রাচীরে কোনটি জমা হয়? ক) লিগনিন খ) পেকটিন গ) সেলুলেজ ঘ) প্রোটিন ২৪। পরিবহন টিস্যু কোনটি? ক) জাইলেম খ) ক্যাম্বিয়াম গ) ট্রাকিড ঘ) সীভনল ২৫। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? ক) বিভাজন অক্ষম খ) বড় নিউক্লিয়াস গ) কোষ গহবর আছে ঘ) কোষ প্রাচীর পুরু উত্তর:১১.ক ১২.খ ১৩.গ ১৪.ক১৫.গ ১৬.ক ১৭.ঘ১৮.ক ১৯.গ ২০.ক ২১.ক ২২.ঘ ২৩.খ ২৪.ক ২৫.খ ইসলাম শিক্ষা মুহাম্মদ মিজানুর রহমান, শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর পঞ্চম অধ্যায় জীবনাদর্শ ২৬। হযরত ওমর (রা) এর শাসনের আলোকে তুমি কোন শাসনব্যবস্থার পক্ষে? ক. এক নায়ক খ. জবাবদিহিতামূলক গ. সমাজতান্ত্রিক ঘ. গণতান্ত্রিক ২৭। সুরাত আল আরদ কী? ক. মক্কার মানচিত্র খ. মদিনার মানচিত্র গ. পৃথিবীর মানচিত্র ঘ. পৃথিবীর চিত্র ২৮। ইয়াসরিরবাসীরা ছিলেন- i. মক্কার অধিবাসী ii. মদিনার অধিবাসী iii. আরবের অধিবাসী নিচের কোনটি সঠিক- ক. i খ. ii. গ. iii. ঘ. i ও ii ২৯। ‘তারীখুল উমাম ওয়াল মুলক’ কোন ধরণের গ্রন্থ? ক. ইতিহাস খ. তাফসির গ. ভূগোল ঘ. হাদিস ৩০। রসায়ন শব্দের আরবি প্রতিশব্দ- ক. আল কাইম খ. আল কামিয়া গ. আল কেমী ঘ. আল খারিযমী ৩১। কিতাবুল মানসুরী এর খন্ড সংখ্যা কত? ক. ৪ খ. ৬ গ. ৭ ঘ. ১০ ৩২। আমাদের প্রিয় নবী (স) হিজরতের সময় বারবার কাবার দিকে ফিরে তাকাচ্ছিলেন কেন? ক. মক্কার প্রতি স্বদেশপ্রেমের টানে খ. পিতামাতার টানে গ. সন্তান-সন্ততির টানে ঘ. অর্থ সম্পদের টানে ৩৩। মালিক আশরাফের কন্যা কোথায় একটি বিরাট কলেজ স্থাপন করেন? ক. ইরানে খ. দামেস্কে গ. বাগদাদে ঘ. সিরিয়ায় ৩৪। ইসলামের ২য় খলিফা উমর ফারুক- i. শিক্ষত ও মার্জিত ii. কবি ও সাহসী যোদ্ধা iii. কুস্তিগির ও সুবক্তা নিচের কোনটি সঠিক- ক. i খ. ii. গ. iii. ঘ. i ও ii ৩৫। প্রত্যেক নরনারীর ইসলামি জ্ঞান অর্জন করতে হবে- i. সুন্দরভাবে জীবন যাপনের জন্য ii. পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য iii. মুমিন হিসেবে জীবন যাপনের জন্য নিচের কোনটি সঠিক- ক. i. ii. ও iii. খ. ii. গ. iii. ঘ. i ও ii ৩৬। ইসলামের প্রথম বাণী- ক. আমল করো খ. পড়ো গ. গবেষণা করো ঘ. মানুষের কল্যাণ করো ৩৭। ইবনে জারীর তাবারীর অবদান- i. ইতিহাস শাস্ত্রে ii. তাফসির শাস্ত্রে iii. ফিকাহ শাস্ত্রে নিচের কোনটি সঠিক- ক. i. ও iii. খ. ii. গ. iii. ঘ. ii ও ii ৩৮। মালিক আশরাফের কন্যার নাম- ক. খানম খ. যুবাইদা গ. খাতুন ঘ. বিবি ৩৯। হিজরতের সময় মহানবি (স) এর সফরসঙ্গী ছিলেন মূলত- ক. ১ জন খ. ২ জন গ. ৩ জন ঘ. ৪ জন ৪০। কাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়? ক. ইবনে সিনাকে খ. জারীর তাবারীকে গ. জারের ইবনে হাইয়ানকে ঘ. ইমাম গায্যালীকে অধ্যায়-০৫ :২৬। খ ২৭। গ ২৮। খ ২৯। ক ৩০। গ ৩১। ঘ ৩২। ক ৩৩। খ ৩৪। ঘ ৩৫। ক ৩৬। খ ৩৭। ক ৩৮। গ ৩৯। ক ৪০। ঘ