সময়ের একক সেকেন্ড

পদার্থবিজ্ঞান টাইমুর-আল-মোবারক প্রভাষক (পদার্থবিজ্ঞান) ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এসএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয়া হল। সৃজনশীল প্রশ্ন ঃ পরিমাপ অধ্যায়টি ভালভাবে আয়ত্ত না করায় মৌখিক পরীক্ষায় বরকত কিছু নম্বর কম পেল। সে বেগের একক বলেছিল মিটার। শিক্ষক তাকে সৃজনশীলতা বাড়ানোর জন্য উপদেশ দিয়ে বললেন- ‘সর্বপ্রথম তোমাকে জানতে হবে মৌলিক একক। কারণ সকল লব্ধ একক মৌলিক এককের উপর নির্ভরশীল। উদাহরণ দিয়ে বললেন, যেমন- ক্ষেত্রফল ও বেগের একক হবে লব্ধ একক বা মৌলিক একক দ্বারা গঠিত’। ক) পরিমাপ কি? ১ খ) মৌলিক ও লব্ধ একক ব্যাখ্যা কর। ২ গ) শিক্ষক সর্বপ্রথমে যা শিখতে বললেন তা শেখার জন্য এস.আই. পদ্ধতি কিভাবে প্রয়োগ করবে? ৩ ঘ) উদাহরণ হিসাবে শিক্ষক যা বললেন তা বিশ্লেষণ কর। ৪ উত্তর ঃ ক. পরিমাপ ঃ বস্তুজগতে কোন কিছুর পরিমাণ নির্ণয় করাকেই বলা হয় পরিমাপ। খ. মৌলিক একক ঃ যেসব রাশির একক অন্য কোন রাশির উপর নির্ভর করেনা, বরং এসব রাশির এককের সাহায্যে অন্যান্য রাশির একক নির্ণয় করা যায় তাদেরকে মৌলিক একক বলে। যেমন-দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড ইত্যাদি। লব্ধ একক ঃ যেসব রাশি মৌলিক রাশি হতে পাওয়া যায় বা মৌলিক রাশির উপর নির্ভর করে তাদেরকে লব্ধ একক বলে। যেমন-কাজের একক জুল, বলের একক নিউটন ইত্যাদি। গ. এস.আই. পদ্ধতির প্রয়োগঃ শিক্ষক বরকতকে সৃজনশীলতা বাড়ানোর জন্য উপদেশ দিয়ে সর্বপ্রথম মৌলিক একক শিখতে বললেন। এক্ষেত্রে বরকত নিম্নোক্ত পদ্ধতিতে এস.আই. পদ্ধতির প্রয়োগ করতে পারে- এককের আন্তর্জাতিক পদ্ধতি (International System of Units)-কে সংক্ষেপে বলা হয় এস.আই. (S.I.) পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতিটি ভৌত রাশির জন্য কেবলমাত্র একটি একক নির্ধারণ করা হয়েছে, অর্থাত্ সাতটি মৌলিক রাশির জন্য সাতটি মৌলিক একক ধরা হয়েছে এবং বাকি সকল একক এক বা একাধিক মৌলিক এককের গুণফল বা ভাগফল থেকে প্রতিপাদন করা হয়েছে। বরকতের S.I. পদ্ধতির প্রয়োগ যোগ্যতায় সহায়ক হিসাবে নিম্নের সারণিতে আন্তর্জাতিক পদ্ধতির মৌলিক এককগুলোর নাম ও প্রতীক দেওয়া হলোঃ- ঘ. ‘ক্ষেত্রফল ও বেগের একক হবে লব্ধ একক বা মৌলিক একক দ্বারা গঠিত’- কথাটির বিশ্লেষণঃ আমরা জানি, যেসব রাশির একক অন্য কোন রাশির উপর নির্ভর করেনা, বরং এসব রাশির এককের সাহায্যে অন্যান্য রাশির একক নির্ণয় করা যায় তাদেরকে মৌলিক একক বলে। আবার, যেসব রাশি মৌলিক রাশি হতে পাওয়া যায় বা মৌলিক রাশির উপর নির্ভর করে তাদেরকে লব্ধ একক বলে। এর উপর ভিত্তি করে আমরা পাই,- ক্রমিক মৌলিক রাশি মৌলিক একক এককের প্রতীক ০১. দৈর্ঘ্য মিটার m ০২. ভর কিলোগ্রাম kg ০৩. সময় সেকেন্ড s ০৪. তাপমাত্রা কেলভিন K ০৫. তড়িত্ প্রবাহ অ্যাম্পিয়ার A ০৬. দীপন ক্ষমতা ক্যান্ডেলা cd ০৭. পদার্থের পরিমাণ মোল mole i) ক্ষেত্রফল-এর একক = দৈর্ঘ্যের একক x প্রস্থের একক = দৈর্ঘ্যের এককx দৈর্ঘ্যের একক = মিটার x মিটার = (মিটার)২ অর্থাত্, ক্ষেত্রফলের একক দুটি সমজাতীয় মৌলিক এককের সাহায্যে পাওয়া যায়। তাই ক্ষেত্রফলের একক একটি লব্ধ একক। আবার, ii) বেগ-এর একক = (দূরত্বের একক সময়ের একক) = (দৈর্ঘ্যের একক সময়ের একক) = (মিটার সেকেন্ড) = মি./ সে. = মি.সে.-১ এক্ষেত্রে বেগ-এর একক দুটি ভিন্নজাতীয় মৌলিক এককের সাহায্যে পাওয়া যায়। তাই বেগ-এর এককও ক্ষেত্রফলের এককের ন্যায় একটি লব্ধ একক।