মামা-ভাগ্নের সাথে আনুশকা
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৩১
আসছে জানুয়ারির ১১ তারিখেই মুক্তি পাচ্ছে আনুশকা শর্মার নতুন ছবি ‘মাকরু কি বিজলিকা মান্ডোলা’। এতে আনুশকার বিপরীতে অভিনয় করেছেন ইমরান খান। জানা যায়, ইমরান-আনুশকার বন্ধুত্বের সম্পর্ক বহুদিনের। কিন্তু ছবির শুটিংয়ে ইমরান-আনুশকার রসায়ন নিয়ে অনেক প্রশ্ন উঠলেও অবশেষে সেই রসায়নের রস উন্মোচিত হয়। মূলত ইমরানের সঙ্গে পূর্ব বন্ধুত্বের কারণেই এত সখ্যতা। আরও একটি কারণ হচ্ছে, ইমরানের কাছ থেকে টিপস নিচ্ছেন আনুশকা। কিসের টিপস? অভিনয়ের! না অভিনয়ের টিপস নিচ্ছেন না আনুশকা। মূলত আমির খানের সঙ্গে অভিনয়ের শখ জেগেছে আনুশকার। আর শখ জাগবে না কেন, বলিউড পারফেক্টশনিস্ট বলে কথা। এই বলিউড পারফেক্টশনিস্টের সঙ্গে অভিনয় করতে হলে কী কী জানতে হবে, করতে হবে আর কীভাবে চলতে হবে তাই শিখেছেন এতদিন ইমরান খানের কাছ থেকে। এবার দেখা যাক আমির খানের সঙ্গে আনুশকার অভিনয়টা কবে নাগাদ হয়।