লাখ পেরিয়ে পড়শী!
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৩২
গানে এখন মিউজিক ভিডিওর যুগ। তাই এখন প্রায় প্রত্যেক শিল্পীই তাদের গানের আগে মিউজক ভিডিও পরিকল্পনাটাই আগে এঁটে নেন। এই প্রবণতায় কণ্ঠশিল্পী পড়শী তার নতুন-পুরোনো অ্যালবামের সবক’টি ভিডিও ইউটিউবে ডাউনলোড করার পর যে সাড়া পাওয়া গেছে তাতে সত্যিই অবাক পড়শী। কারণ তার প্রত্যেকটি ভিডিওই এখন লাখ পেরিয়ে ভিউয়ার্স হিট হয়েছে। এ প্রসঙ্গে পড়শী বলেন, ‘এটা সত্যিই আনন্দের কারণ আমরা সিডি বা রিংটোন ডাউনলোডের খবর এভাবে সরাসরি জানতে না পারলেও আমার গানটি কারা শুনছে বা দেখছে তা জানতে পারি স্পষ্ট। তাই এত মানুষ আমার গানটা দেখেছে এটাই সবচেয়ে বড় পুরস্কার।’
উল্লেখ্য, পড়শী বর্তমানে তার ব্যান্ডদল নিয়ে ঢাকাসহ সারাদেশের একাধিক কনসার্টে ব্যস্ত রয়েছেন।