হূদয়ে মাটি ও মানুষ
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৩৫
এবার তৃতীয়বারের মতো কৃষির প্রতি নাগরিক শিশুদের মনোযোগ কাড়ার উদ্যোগ ‘ফিরে চল মাটির টানে জুনিয়র’। এবারের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জের শ্রীনগরে কৃষকের মাঠে। ২০ জোড়া হাত ব্যস্ত হয়ে উঠেছিল আলু রোপনের কাজে। অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করছেন শাইখ সিরাজ। প্রচার হবে আজ রাত ৯টা ৩৫ মিনিটে।