যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরের একটি গির্জার কাছে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭ জন।
খবরে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৫ টা নাগাদ এ হামলার ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের এক খবরে বলা হয়েছে, হামলায় ১ জন নিহত হয়েছে। আহতদের মধ্যে নারী ও পুরুষ রয়েছে।আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বাল্টিমোরের পারকিন্স স্কোয়ার ব্যাপটিস্ট চার্চ যেখানে অবস্থিত সেই একই ব্লকেই ওই ঘটনা ঘটেছে। এক বন্দুকধারী গাড়ি থেকে নেমে এ হামলা চালিয়েছে।
আরো পড়ুন: ‘অভিযানে হাশিমের ১৮ স্বজন নিহত’
তবে দেশটির পুলিশ এ হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি। এ হামলার তদন্ত চলছে বলে এক খবরে বলা হয়েছে। তথ্যসূত্র: গ্লোবাল নিউজ, এনডিটিভি।
ইত্তেফাক/এসআর