সরাইলে গরীব ও এতিমদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরীব ও এতিমদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার পানিশ্বর দক্ষিণ ইউনিয়নের জামেয়া রাহমানিয়া বেড়তলা মাদ্রাসা প্রাঙ্গণে “শীতবস্ত্র বিতরণ” অনুষ্ঠানের জেলা খেদমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামেয়া রাহমানিয়া বেড়তলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা জুবায়ের আনসারীর উদ্যোগে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যে অবস্থিত “গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ডের” প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার সালেহ আহম্মেদ হামেদী, বিশেষ অতিথি ছিলেন উক্ত ফাউন্ডেশনের অর্থ সম্পাদক আলম উদ্দিন। উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, মুফতি হাবিবুর রহমান, জুলকার নাঈন প্রমুখ।