সিংগাইরের সর্বত্র ডাকাত আতংক

সিংগাইর উপজেলার জামশা, তালেবপুর, ইরতা, জামির্ত্তা, চান্দহর, গোলাইডাঙ্গা, নয়াবাড়ি এলাকায় সর্বত্র বিরাজ করছে ডাকাত আতংক। ডাকাতের ভয়ে রাত জেগে গ্রামের মানুষ পাহাড়া দিচ্ছে। তাদের বক্তব্য প্রায় রাতেই ডাকাত হানা দিচ্ছে। গত ১ মাসে এ উপজেলায় কমপক্ষে ১৪/১৫টি বাড়িতে ডাকাতি হয়েছে । অস্ত্রধারী ডাকাতকরা বাড়ির লোকদের হাত পা বেঁধে মারধর করে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিচ্ছে। পুলিশ ডাকাতি মামলা নিতে চায় না। ডাকাতির মামলা নিলে নাকি থানার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ কথা জানালেন ভুক্তভোগীরা। সিংগাইর থানার ওসি মোঃ লিয়াকত আলী জানান, নয়াবাড়ী যে ঘটনা ঘটেছে এটা শুধু ডাকাতি আর বাকিগুলো চুরি। তাই চুরির মামলাই নেয়া হয়েছে।