টঙ্গীতে দুস্থদের স্বাস্থ্য সেবা প্রদান
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৫৬
বিজয় দিবস উপলক্ষে টঙ্গীতে দিনব্যাপী দুস্থদের স্বাস্থ্যসেবা প্রদানে এক অনুষ্ঠানের আয়োজন করে চিলড্রেন এন্ড ওমেন ভিশন ফাউন্ডেশন। গুলশান-ই-ইয়াসমীনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ডা. হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কথাশিল্পী অধ্যক্ষ চেমন আরা, প্রফেসর মমতাজ বেগম, অধ্যক্ষ আল জাহিদ, আলাউদ্দিন আলী ও প্রকৌশলী হুমায়ুন রশিদ। দ্বিতীয় পর্বের গণসঙ্গীতে অংশ নেন গুলশান-ই-ইয়াসমীন, আফরেজা রোজি, কাশেম মাহমুদ প্রমুখ। শেষে ছিল চিকিত্সা সেবা ও ওষুধ বিতরণ।