বিএসএফের হাতে আটক বাংলাদেশি ভারতের জেলে
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৫৭
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত থেকে বিএসএফের হাতে আটক বাংলাদেশি গরু ব্যবসায়ী খলিলুর রহমানকে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর জেলে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার মাঝদিয়া ক্যাম্পের বিএসএফ তাকে মাঝদিয়া থানাতে সোপর্দ করলে ঐ দিন বিকেলে তাকে কৃষ্ণনগর আদালতে নেয়া হয়। আদালতে তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন বলে আটক খলিলের পরিবারের পক্ষ হতে গতকাল শুক্রবার নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, উপজেলার হরিহরনগর গ্রামের মহিউদ্দিন ওরফে মঈরের ছেলে খলিল গত বুধবার রাতে গরু আনার জন্য মেদিনীপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফ’র মাঝদিয়া ক্যাম্পের জওয়ানরা তাকে ধরে নিয়ে যায়।