বিশ্বনাথে ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সভা
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৫৯
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিশ্বনাথে ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিষদের আহবায়ক আবদুল মুমিন মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহিদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবদুল হাই, বিএনপি নেতা এখলাছুর রহমান, ইলিয়াস মিয়া, রফিক মিয়া, ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদের সিনিয়র যুগ্ম-আহবায়ক নানু মিয়া, শামীমুর রহমান রাসেল প্রমুখ।