আড়াইহাজার ও নাসিরনগরে ৩ বাড়িতে ডাকাতি, আহত ৪

আড়াইহাজারে এক রাতে পৃথক ২টি ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার রাতে ডাকাতের হামলায় আহত হয়েছে ৩ জন। পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত ১টার দিকে বগাদী কান্দা পাড়া গ্রামের ব্যবসায়ী সামাদের বাড়িতে ১২/১৩ জনের। ডাকাতদের হামলা গৃহকর্তা সামাদ, তার ছেলে সাদেকুর ও মেয়ের জামাতা কবির আহত হয়। এদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অপর একটি ডাকাতদল রাত ১২ টার দিকে সাদার দিয়া গ্রামের আলেকের বাড়িতে হানা দিয়ে নগদ ৩০ হাজার টাকা ও ১ ভরি স্বর্নালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। নাসিরনগর সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খান্দুরা সাহেব বাড়িতে ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ জুরু আলী (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, নাসিরনগর উপজেলার সাবেক সংসদ সদস্য সৈয়দ মোর্শেদ কামালের ভাতিজা খান্দুরা সাহেব বাড়ির সৈয়দ বাবু আবদালের ঘরের গ্রিল ভেঙে বেগম তাহেরা কামালের ঘরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে পর পর ৩টি ঘরে ২২/২৩ জনের সংঘবদ্ধ ডাকাত দল হানা দিয়ে ১৩ ভরি স্বর্ণালংকার , ২ লাখ ৬৮ হাজার নগদ টাকাসহ প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটে নেয়। ডাকাতদের হামলায় জালাল উদ্দিন (৫০) আহত হয়। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে । সংবাদ পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার এএসপি সার্কেল শাহ আলম বকাউল ঘটনাস্থল পরির্দশন করেছেন । বৃহস্পতিবার সৈয়দ বাবু আবদাল বাদি হয়ে নাসিরনগর থানয় ডাকাতি মামলা করলে পুলিশ জুরু আলীকে তার শ্বশুর বাড়ি খান্দুরা গ্রাম থেকে গ্রেফতার করে।