রাবির ইতিহাস বিভাগের পুনর্মিলনী

নানার আয়োজনের মধ্যদিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দু’দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর আতফুল হাই শিবলী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক এএফ সালাহ্উদ্দিন আহ্মদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর মুহম্মদ নূরুল্ল¬াহ্, ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর মো. আবুল কাশেম প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অবদানের জন্য প্রফেসর শাহানারা হোসেনকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়।