ভূমিহীনকে ঋণ দেয়ার নামে অর্থ আত্মসাত্

ঠাকুরগাঁওয়ে অগ্রণী ব্যাংকের ম্যানেজারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে ভুমিহীন এক ব্যক্তির নামে জাল কাগজপত্র তৈরি করে ৭ লক্ষ টাকা ঋণ মঞ্জুর ও আত্মসাতের ঘটনায় আবারো অগ্রণী ব্যাংক লিমিটেডের ম্যানেজার, প্রিন্সিপাল অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে চীফ জুডিশিয়াল আদালতে মামলা হয়েছে। বুধবার আশরাফুল হক নামে এক ব্যক্তি জালিয়াতি, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে ঐ মামলা দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর গ্রামের আশরাফুল হক সংসারের অভাব অনটনের জন্য ভর্তুকি ঋণ পাওয়ার জন্য অগ্রনী ব্যাংক ঠাকুরগাঁও শাখার এ্যাডভান্স অফিসার শহিদুল ইসলামে সাথে কথা বলেন। উক্ত ব্যাংক কর্মকর্তা তাকে ভর্তুকি ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে ২৫/৩০টি কাগজপত্রে সাক্ষর করতে বলে। বাদী সরল বিশ্বাসে বিভিন্ন কাগজপত্রেসহ করলে ব্যাংক ম্যানেজারসহ আসামিরা তার নামে প্রথমে ৩ লক্ষ টাকা মঞ্জুর করে এবং বাদীকে মাত্র ৫ হাজার টাকা দিয়ে বাকী টাকা আত্মসাত করে। পরবর্তীতে আসামিরা পরস্পর যোগসাজসে গত বছরের ৩১ জানুয়ারি এই একই ব্যক্তির নামে আরো ৭ লক্ষ টাকা বর্ধিত ঋণ মঞ্জুর করে সমুদয় টাকা আত্মসাত করে। গত বুধবার ঠাকুরগাঁও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় ব্যাংকের এজিএম সহিদুল ইসলাম, এ্যাডভান্স অফিসার সহিদুল ইসলাম সহিদ, ম্যানেজার ছাইফুল ইসলাম, সিনিয়র অফিসার আইয়ুব আলী চৌধুরী, প্রিন্সিপাল অফিসার তাজুল ইসলাম ও পিয়ন কাম গার্ড আব্দূল মজিদকে আসামি আদালত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সদর থানা ওসিকে নিদের্শ দিয়েছেন।