রাবিতে পরিসংখ্যান বিষয়ক
আন্তর্জাতিক সেমিনার
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১২, ২১:০৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের আয়োজনে চারদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় শুরু হওযা এই সেমিনার চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত। স্ট্যাটিসটিকাল ডাটা মাইনিং ফর বায়োইনফরমেটিকস হেলথ, এগ্রিকালচার এ্যান্ড এনভায়রনমেন্ট শীর্ষক এই সেমিনারে গতকাল উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. মুহিবুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপ-উপাচার্য প্রফেসর এম নুরুল্লাহ, বিশ্বব্যাংকের শিক্ষাবিষয়ক সিনিয়র কর্মকর্তা ড. মুখলেছুর রহমান। সেমিনারের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। ইন্ডিয়ান স্ট্যাটিসকাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর প্রণব কুমার সেন, ভারতের সাইন্স কংগ্রেসের সভাপতি প্রফেসর ড. বি.কে সিনহা, অস্ট্রেলিয়ার কুইসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ডিএনপি মারথে প্রমূখ সেমিনারের বিভিন্ন সেশনে ্উপস্থিত থাকবেন।