স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট
গৌরীপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১২, ২১:২৯
গতকাল শুক্রবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের আজিজিয়া মাঠে অনুষ্ঠিত স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গৌরীপুর স্পোর্টিং ক্লাব লালপুর স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুঁইয়া এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান পারুল আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসেম সরকার।