আইপিএল ২০১৩
প্রথম ম্যাচে কলকাতা ও দিল্লী
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১২, ২১:২৯
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি¬ ডেয়ার ডেভিলস। ২০১৩ সালের ৩ এপ্রিল নিজ মাঠ ইডেন গার্ডেনে দিল্লিকে আতিথ্য দেবে নাইট রাইডার্স। ২০১২ মৌসুমের একই নিয়মে লীগ পর্যায়ে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৭৬টি। পে¬-অফ পর্বের আগে নয়টি দলই একে অপরের বিরুদ্ধে হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে খেলবে। রাউন্ড রবীন লীগের শীর্ষ চারটি দল নিয়ে ১৯ এপ্রিল প্লে¬-অফ পর্ব শুরু হবে। ২৬ মে কলকাতায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।