ব্রাহ্মণবাড়িয়ার প্রভাতী সংঘ ফুটবল লিগ চ্যাম্পিয়ন

প্রভাতী ক্রীড়া সংঘ ৪-১ গোলে রানা স্মৃতি সংসদকে হারিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডভোকেট ই্উসুফ কবীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু।