দুলাল চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় জেপি’র দোয়া মাহফিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. আক্তারুজ্জামান দুলাল স্মরণে স্বরূপকাঠি উপজেলা জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার। দলীয় কার্যালয়ে আয়োজিত উক্ত দোয়া মাহফিলে প্রয়াত চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা জেপি’র আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মো. নাজমুল ইসলাম সাঈদ, যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম বাচ্চু, মো. মিরাজ হোসেন ফুয়াদ, মো. তরিকুল ইসলাম তারেক, মো. মাসুম আহম্মেদ, পৌর জেপি’র সাবেক সম্পাদক মো. তুহিন আহসান, পৌর জেপি নেতা মো. করিম ভুঁইয়া, মো. ইয়াকুব হোসেন, ইউনিয়ন জেপি নেতা আবুল কালম আজাদ, ইউপি সদস্য মো. আলতাফ হোসেন, ইউপি সদস্য বাবুল মণ্ডল, মো. রুহুল আমিন, মো. আবুল কালাম আজাদ, মো. দুলাল সিকদারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের জেপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৪ ডিসেম্বর ভান্ডারিয়ায় দুলাল চেয়ারম্যানকে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।