দয়াগঞ্জে হরিনাম সংকীর্তন আজ শুরু

রাজধানীর দয়াগঞ্জ জেলেপাড়ায় শ্রী শ্রী রক্ষাকালী মাতা বিগ্রহে (কালী মন্দির) আজ শুরু হচ্ছে ৩২ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তনসহ ৭ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে শ্রীমদ্ভগবত পাঠ, নগর কীর্তন কুঞ্জভংগ, জলকেলি, ভোগ আরতি, রামায়ণ গান ও মহাপ্রসাদ বিতরণ ইত্যাদি।—প্রেস বিজ্ঞপ্তি