শোক সংবাদ
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১২, ২১:৩৭
মোহাম্মদ উল্লাহ ভুঁইয়া
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বজরা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ ভুঁইয়া (৮৭) সম্প্রতি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ৬ ছেলে, ৬ মেয়ে রেখে গেছেন।
মো. আফতাব উদ্দিন মাস্টার
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. আফতাব উদ্দিন মাস্টার (আফতু মাস্টার) (১০৫) বুধবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ৬ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। তাকে উত্তর চড়াইল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।