আজকের অনুষ্ঠান

শনিবার নারী সাংবাদিক কেন্দ্র: ‘সংবাদপত্রে নারীর উপস্থাপন :একটি অধ্যায় বিশ্লেষণ’ শীর্ষক মতবিনিময় সভা, সকাল ১০টা, জাতীয় প্রেসক্লাব। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা: ১৩তম জাতীয় সম্মেলন, সকাল ১০টা, সুপ্রিম কোর্ট। প্রদর্শনী:সঞ্জয় কুমার দাসের ৩য় একক চিত্র প্রদর্শনী উদ্বোধন, বিকাল সাড়ে ৪টা, ঢাকা আর্ট সেন্টার, বাড়ি-৬০, রাস্তা-৭/এ, ধানমন্ডি। ৭ নম্বর সেক্টর মুত্তিযোদ্ধাবৃন্দ: বিজয় পুনর্মিলনী অনুষ্ঠান, বেলা ৩টা, জাতীয় প্রেসক্লাব। শেরে বাংলা স্মৃতি একাডেমী: ‘স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক লাহোর প্রস্তাব ও ছয় দফার ভূমিকা’ শীর্ষক আলোচনাসভা, বিকাল ৪টা, জাতীয় প্রেসক্লাব। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রাজ্জাকের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠান, সকাল ১১টা, পাবলিক লাইব্রেরি মিলনায়তন।