আজ সারাদেশে ১৪ দলের গণমিছিল

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন এবং বিএনপি-জামায়াতের দেশবিরোধী অপতত্পরতার প্রতিবাদে আজ শনিবার রাজধানীসহ সারাদেশে গণমিছিল কর্মসূচি পালন করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। ঢাকার প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানা থেকে আসা গণমিছিলগুলো বঙ্গবন্ধু এভিনিউস্থ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে মিলিত হবে। দুপুর আড়াইটায় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সমাবেশ শেষে গণমিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হবে।