আজকের রাশিফল
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১২, ১৯:২৩
আজ ৯ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৯ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও শনি। আপনার শুভসংখ্যা ৫ ও ৮। শুভবার:শনি ও বুধবার। শুভরত্ন:নীলা ও পান্ন।
প্রকৃতিগতভাবে আপনি:উদারমনা ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতার অধিকারী। বহুমুখী মেধার জন্য অনেক দিকে আপনার মনোযোগ বিক্ষিপ্ত হয়ে পড়তে পারে। যেকোন বিষয় সহজেই রপ্ত করতে পারায় আপনি সব কিছু করতে চাইবেন। এতে আপনার বড় কিছু করার সম্ভাবনা হ্রাস পেতে পারে। আপনার ইনটুইশন প্রখর। আপনার বিশ্লেষণী ক্ষমতার সাথে সাথে আছে অতিন্দ্রীয় উপলব্ধির গুণ। ধর্মীয় ও মানবতাবাদী অনুভূতি আপনার মধ্যে প্রবল। সুযোগ ও সম্ভাবনা আসবে অনেক। কিন্তু আপনি বড় কিছু ছেড়ে সাময়িক তৃপ্তির পেছনে ছুটতে পারেন। জীবনে আবদান রাখতে হলে আপনাকে দূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:প্রত্নতত্ত্ববিদ কার্ল রিচার্ড লিপসেন, চরন সিং, ফরহাদ খান, ঔপন্যাসিক তকুদা সুসেই, মোহাম্মদ জাফর ইকবাল।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কোন কারণে মন চঞ্চল হতে পারে। ফলে কাজের অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্তৃপক্ষের সাথে কোন কারণে ভুল বুঝাবুঝি হতে পারে। পত্র যোগাযোগ শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ অসুস্থদের শারীরিক অবস্থায় উন্নতি আশা করা যায়। প্রমোদ ভ্রমণের জন্য দিনটি শুভ। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির আশা করা যায়। স্থাবর সম্পত্তি কেনা-কাটা হতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ ব্যবসায়ীক দিক ভালো যাবে। ব্যবসায়ীক ব্যাপারে প্রভাবশালী কারো সহযোগিতা পাবেন। নুতন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। সমস্যা সমাধানে অগ্রগতি হতে পারে। আজ কাউকে ধার-কর্জ না দিলেই ভালো করবেন। রোমঞ্চ ও বিনোদন শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ প্রসাধন ব্যবসায়ে লাভবান হতে পারেন। ব্যবসায়ীক ক্ষেত্রে মহিলাদের সহযোগিত পেতে পারেন। কোন আত্মীয়ের অসুস্থতায় মন খারাপ থাকবে। কাজ-কর্মে মন বসানো কঠিন হবে। অকারণ ব্যস্ততা পরিহার করুন। রোমান্টিক যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ মানষিক স্থিরতা বজায় রাখা কঠিন হবে। অশান্ত মনকে বশে রাখার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাজ পেতে পারেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। সন্তানের সাফল্য আনন্দদায়ক হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। জনসংযোগে সাফল্য আসতে পারে। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ বিপরীত লিঙ্গের কারো প্রতি আকৃষ্ট হতে পারেন। সন্তানের কোন সাফল্যে আনন্দ পাবেন। অপবাদ ক্ষতিকারক হতে পারে। দূরের যাত্রা শুভ। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। আজ কোন ঝুঁকি না নিলেই ভাল করবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। এ ব্যাপারে প্রথম থেকেই সতর্ক থাকার চেষ্টা করুন। কাউকে বেশী বিশ্বাস করতে যাবেন না। প্রতারিত হওয়ার আশংকা আছে। প্রবাসীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ ব্যবসায়ীক দিক আগের তুলনায় ভাল যাবে। ঝামেলা কাটিয়ে উঠতে পারবেন। পারিবারিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। গৃহসংস্কারের সম্ভাবনা আছে। কিছুটা ব্যয় বৃদ্ধি পেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কাজকর্মে কারো সহযোগিতা পেতে পারেন। সামগ্রিকভাবে দিনটি মিশ্র সম্ভাবনাময়। সেবামূলক কোনো কাজে অংশ নিতে পারেন। অকারণ ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। বদলীর সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেয়া যায় না।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ কোন বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন। দাম্পত্য অশান্তি সৃষ্টি হতে পারে। বিপরীত লিঙ্গের কেউ আজ আপনার ক্ষতি করতে পারে। আর্থিকদিক ভালো যাবে না। অর্থ নষ্ট হওয়ার যোগ আছে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। বাড়ীতে অতিথি সমাগম হওয়ার সম্ভাবনা আছে। ব্যয় বৃদ্ধি পাবে। পেশাজীবীদের জন্য দিনটি সুফল বয়ে আনতে পার। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে।