জোকস

শিক্ষক :হোয়াট ইজ ইওর মাদারস্ নেম? ছাত্র :আমার মায়ের নাম আশাপূর্ণা স্যার। শিক্ষক :আমি তোমাকে ইংরেজিতে প্রশ্ন করেছি। তুমি বাংলায় উত্তর দিচ্ছ কেন? ইংরেজিতে বলো। ছাত্র :মাই মাদারস্ নেম ইজ ‘হোপফুল’! স্যার :বিল্টু তুমি কি এই দুটো অংক করতে পারবে? বিল্টু :পারব স্যার। কিন্তু অঙ্ক দুটো ঠিকমতো করতে পারলে আপনি আমাকে কী দেবেন? স্যার :আরও দুটো অংক! ইংরেজি ক্লাসে স্যার এক ছাত্রকে জিজ্ঞাসা করলেন ‘বলোতো গ্রামার কাকে বলে?’ :যে লোক গ্রামে থাকে তাকেই গ্রামার বলে। লোকটি যদি বাঙালি হয় তবে তাকে বাংলা গ্রামার বলে এবং লোকটি যদি ইংরেজ হয় তবে তাকে ইংরেজি গ্রামার বলে। — উত্তর দিল ছাত্রটি! ছেলে :মা আমি পরীক্ষায় ১০০ পেয়েছি? মা :তাই না কি! কোন বিষয়ে ১০০ পেলি। ছেলে :কোনো একটা বিষয়ে না মা, সববিষয় মিলিয়ে ১০০ পেয়েছি।