শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

শ্যামনগরে গাছের সঙ্গে মোটরসাইকেলে ধাক্কা লেগে চালক হাজী আবুল হোসেন (৪০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। গত রবিবার রাত ১০টার দিকে নওয়াবেঁকী বাজার থেকে বাড়িতে ফেরার সময় বাদুড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সে বাদুড়িয়া গ্রামের মৃত রব্বানী মেম্বরের ছেলে। 

আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, রাতে নওয়াবেঁকী বাজার হতে বাড়িতে ফেরার সময় অসাবধানবশতঃ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খুলনায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ পূর্ণমেয়াদ ছুটিতে ববি উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থীদের বাঁধভাঙ্গা উল্লাস

শ্যামনগর থানার ওসি হাবিল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু