২০১৩ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি
মো. আতাউর রহমান (সায়েম) , সিনিয়র শিক্ষক (বাংলা), সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা।
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১২, ১৯:২৮
১। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
ক. প্রাচীন যুগ খ. মধ্য যুগ
গ. অন্ধকার যুগ ঘ. আধুনিক যুগ
২। বিরাম চিহ্ন কয়টি?
ক. ৯টি খ. ১০টি গ. ১১টি ঘ. ১২টি
৩। ‘চিকামারা’ বলতে কি বোঝায়?
ক. দেয়ালে লেখা
খ. হীন শত্রুর সাথে পড়া
গ. শত্রুকে বিনাশ করা
ঘ. বাজে কাজ করা
৪। কোনটির বানান অশুদ্ধ?
ক. সরনি খ. সুবর্ণ
গ. অনুষদ ঘ. ফটোস্ট্যাট
৫। ‘বিগড়’ ধাতুটি কোন অর্থে ব্যবহূত হয়?
ক. প্রণাম করা খ. মুর্তি সংক্রান্ত
গ. নষ্ট হওয়া ঘ. উঁচু হওয়া
৬। অনুবাদের অর্থ কী?
ক. ভাষান্তরকরণ খ. অনুসরণ
গ. সমার্থকরণ ঘ. সংক্ষেপণ
৭। আদরার্থে কোনিট?
ক. বোনাই খ. কেষ্টা
গ. নিমাই ঘ. গিন্নীপনা
৮। কোন ধরনের অনুবাদে অনেক সময় মূলের সাথে অনুবাদের সঙ্গতি রক্ষা হয় না?
ক. ভাবানুবাদ খ. আক্ষরিক অনুবাদ
গ. চিন্তামূলক ঘ. ব্যাখ্যামূলক
৯। তত্সম উপসর্গ কোনটি?
ক. গর খ. অনা গ. লা ঘ. সম্
১০। শব্দ ধাতুর পূর্বে শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দে অর্থের পরিবর্তন, সমপ্রসারণ ও সংকোচন ঘটিয়ে থাকে?
ক. উপসর্গ খ. অব্যয়জাতীয় শব্দাংশ
গ. অনুসর্গ ঘ. প্রত্যয়জাতীয় শব্দাংশ
১১। দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠিত হয়েছে?
ক. ছটফট খ. ফিটফাট
গ. সরাসরি ঘ. খটাখট
১২। কোনটিতে সক্ষমতা অর্থে অনুসর্গ ব্যবহূত হয়েছে?
ক. আসামীর পক্ষে উকিল কে
খ. রাজার পক্ষে সবকিছুই সম্ভব
গ. তুমি কোন পক্ষে
ঘ. শুক্লপক্ষের দ্বিতীয়া তিথির চাঁদ উঠেছে
১৩। ‘অর্ণব’ অর্থ কী?
ক. সৈকত খ. শৈল
গ. সুধাশু ঘ. সমুদ্র
১৪। ‘প্রসারণ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. অপসারণ খ. সমপ্রসারণ
গ. অকুঞ্চন ঘ. আকুঞ্চন
১৫। কোনটি ‘ইন’ প্রত্যয়যোগে গঠিত কৃদন্ত পদ?
ক. শ্রমী খ. গ্রাহী গ. স্থায়ী ঘ. শান্তি
১৬। অপ্রাণীবাচক বিশেষ্য ব্যবহূত বহু বচনবোধক শব্দ কোনগুলো?
ক. পাল, যুথ খ. সকল, সমূহ
গ. গণ, বৃন্দ ঘ. রাশি, রাজি
১৭। কোনটি পঞ্চমী তত্পুরুষ সমাস?
ক. শ্রমলব্ধ খ. জলমগ্ন
গ. ছাত্রবৃন্দ ঘ. ঋণমুক্ত
১৮। যে সকল শব্দের ব্যুত্পত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সে সকল শব্দকে কী বলে?
ক. মৌলিক শব্দ খ. যৌগিক শব্দ
গ. রূঢ় শব্দ ঘ. যোগরূঢ় শব্দ
১৯। অনুবাদ কোন প্রকারের হবে তা কিসের ওপর নির্ভর করে?
ক. বিষয়ের ওপর খ. ভাবের ওপর
গ. বিন্যাসের ওপর
ঘ. লেখনির ওপর
২০। River serves us in many ways.- এর সঠিক অনুবাদ কোনটি?
ক. নদী আমাদের বহু উপকার করে
খ. নদী আমাদের খুবই উপকারী
গ. নদী দ্বারা আমাদের অনেক উপকার করে
ঘ. নদী নানাভাবে আমাদের উপকার করে
২১। Penny wise, pound foolish.- এর সঠিক অনুবাদ কোনটি?
ক. পেনিতে জ্ঞানী পাউণ্ডে
খ. বজ্র আটুনি ফসকা গেরো
গ. পয়সা হারালে ভীষণ ক্ষতি, টাকা হারালে ক্ষতি নেই
ঘ. বোকার ফসল পোকায় খায়
উত্তর: ১. ঘ ২. গ ৩. ক ৪. ক ৫. গ ৬. ক ৭. গ ৮. ক ৯. ঘ ১০. ক ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. ক ২০. ঘ ২১. খ