জন্মদিন
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১২, ১৯:২৯
হলি মেডিসন :হলিউডের অন্যতম জনপ্রিয় মডেল, অভিনেত্রী এবং উপস্থাপক। ১৯৭৯ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ২০০৩ সালে প্লে-বয় ম্যাগাজিনের সাইবার গার্ল হিসেবে নির্বাচিত হন এবং ২০০৫ সালে প্লে-বয়ের কভারগার্ল হয়ে ব্যাপক আলোড়ন তৈরি করেন। তারপর তিনি ‘দ্য গার্ল নেক্সট ডোর’ নামক টিভি অনুষ্ঠানটি নিয়মিতভাবে করেন। এই অনুষ্ঠানটি বিশ্বব্যাপী ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। বেশ কিছু টিভি শোতে তিনি কাজ করছেন। ১৯৯৮ সালে ‘দ্য লাস্ট ব্রডকাস্ট’ ছবির মধ্য দিয়েই তিনি হলিউডে প্রবেশ করেন। তারপর একে একে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি।