পুকুরে তেলাপিয়ার মনোসেক্স পোনা উত্পাদন প্রযুক্তি

হরমোন প্রয়োগের পুকুর প্রস্তুতি:পুকুর বাচ্চা ধরার আগে থেকেই প্রস্তুত রাখতে হবে। পুকুরটি ১০ থেকে ১৫ শতাংশের আয়তনের হলে ভাল হয়। প্রথমে পুকুরটিকে সেচ দিয়ে শুকিয়ে শতাংশপ্রতি ১ কেজি চুন পানির সাথে গুলে ছিটিয়ে দিতে হবে। এরপর ভাল করে মই দিয়ে শুকিয়ে নিতে হবে। তারপর বাচ্চা পাওয়ার সাথে সাথে ওই পুকুরটি ৩ ফুট পানি দিয়ে ভরতে হবে। পানি অবশ্যই গভীর নলকূপের স্বচ্ছ পানি হতে হবে। পুকুরে যাতে প্ল্যাাংকটন না জন্মায় তার ব্যবস্থা করতে হবে। সে ক্ষেত্রে বিশেষ কিছু ব্যবস্থা নিলে পুকুরে সহজে প্ল্যাংকটন জন্মাতে পারবে না। পুকুরে পানি দেয়ার পর ৩০ থেকে ৪০ কেজি ছোট জীবিত শামুক ওই পুকুরে ছেড়ে দিতে হবে। সবুজ প্ল্যাংকটন বা ফাইটোপ্ল্যাংকটন বিনাশের জন্য শামুক খুবই উপকারী। প্ল্যাংকটন বেশি হয়ে গেলে হরমোনের কার্যকারিতা কমে যাবে। এ ছাড়া পুকুরের পাড়ে পানির কাছাকাছি হেলেঞ্চা বা কলমী শাকের গাছ লাগিয়ে পানিতে এর ডগাগুলোকে ছড়িয়ে দিলে ওই পুকুরে সহজে প্ল্যাংকটন জন্মাতে পারবে না অর্থাত্ পানি পরিষ্কার রাখবে। এভাবে পুকুর প্রস্তুতির পর হাঁপা স্থাপন করতে হবে। ১০ থেকে ৭ ফুট একটি হাঁপায় প্রায় ৫০ হাজার রেনু ছেড়ে ওই হাঁপায় হরমোন মিশ্রিত খাবার প্রয়োগ করতে হবে। প্রতি সপ্তাহে হরমোন প্রয়োগের হাঁপা বদল করে নতুন হাঁপায় রেনুগুলোকে স্থানান্তর করতে হবে। প্রতি সপ্তাহে এ পুকুরে পানি বদলাতে হবে যাতে প্ল্যাংকটনের আধিক্য না থাকে। একদিকে শ্যালো দিয়ে পরিস্কার পানি ঢুকাতে হবে অন্য দিকে মটর দিয়ে পানি অপসারণ করতে হবে। এমন ভাবে এটা করতে হবে যেন পুকুরের সমপরিমাণ পানি বদল হয়। এভাবে প্রতি সপ্তাহে একবার করলে মনোসেক্স পোনা উত্পাদনে আর কোনো বাধা থাকবে না। খাবারের সাথে যেভাবে হরমোন মেশাবেন:খাবারের সাথে হরমোন মেশানোর জন্য এমন খাবার নির্বাচন করতে হবে যেন ওই খাবার পানিতে ভেসে থাকে। খাবারে প্রোটিনের পরিমাণ ৩০ ভাগের অধিক হওয়া বাঞ্চনীয়। আজকাল বাজারে পানিতে ভেসে থাকে এমন অনেক খাবার পাওয়া যায়। হরমোন মিশ্রিত খাবার প্রস্তুতের সময় খেয়াল রাখতে হবে যেন তৈরিকৃত খাবার ৫ থেকে ৬ দিনের মধ্যে শেষ হয়ে যায়। যদি তারপরও খাবার থেকে যায় তাহলে তা ফেলে দিতে হবে। এক সপ্তাহের বেশি হলে হরমোনের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। প্রথমে খাবারকে ফিল্টার নেট দিয়ে ছেকে সামান্য বড় দানা আলাদা করতে হবে। ছাকনীকৃত খাবার বাতাসে মুক্ত জায়গায় পলিথিনের উপর পাতলা আবরণের মত ছড়িয়ে দিতে হবে। তারপর ওই খাবারের উপর ইথাইল আ্য্যলকোহলে দ্রবীভূত হরমোন খাবারে উপর সেপ্র করে দিতে হবে। প্রতিবার খাবার বানানোর সময় কমপক্ষে ৪ বার সেপ্র করতে হবে। যেমন প্রথমবার সেপ্র করার পর খাবারগুলোকে দুই হাতের তালুতে ঘষে ঘষে দিতে হবে যাতে অ্যালকোহল মিশ্রণ খাবারের সাথে মিশে যায়। এভাবে মেশানোর পর আবার খাবার ছড়িয়ে দিতে হবে এবং আগের মত আবার সেপ্র করতে হবে। আবার দু হাতের তালু দিয়ে ঘষে ঘষে অ্যালকোহলের দ্রবণ খাবারের সাথে মেশাতে হবে। এভাবে মোট চারবার হরমোন মিশ্রিত খাবার সেপ্র করে দিতে হবে। উল্লেখ্য, অনেক হ্যাচারি অপারেটর আধুনিক পদ্ধতিতে মটর বা মেশিনের সাহায্যে হরমোন মিশ্রিত করে থাকেন। কিন্তু বাস্তবে দেখা গেছে মেশিনের সাহায্যে খাবার প্রস্তুতের সময় মেশিনের অভ্যন্তরের তাপমাত্রা অনেক বেশি হয়ে যায় তাতে হরমোনের কার্যকারিতা অনেকাংশে কমে যেতে পারে। ফলে কাংখিত পরিমাণ মনোসেক্স পোনা উত্পাদন সম্ভব নাও হতে পারে। এমনকি হরমোন মিশ্রিত খাবার রোদেও শুকানো যাবে না। কাংখিত পরিমাণ মনোসেক্স পোনা উত্পাদন করতে বিশুদ্ধ আ্যাালকোহল ব্যবহার করা জরুরি। কেননা ইথাইল আ্য্যলকোহল বিশুদ্ধ না হলে রেনুকে হরমোন মিশ্রিত খাবার খাওয়ালে রেনুতে ব্যাপক মড়ক দেখা দিতে পারে। তাই কমপক্ষে ৯৮ ভাগ বিশুদ্ধ ইথাইল আ্য্যলকোহল ব্যবহার করা অত্যন্ত জরুরি। (চলবে)