মামলাজট নিরসনের ব্যাপারে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বৈঠক বৃহস্পতিবার। ওইদিন বেলা তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক হবে।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্ট মিলনায়তনে গত শনিবার এক আলোচনা সভায় মামলাজট নিরসন বিষয়ে আগামী এক মাসের মধ্যে বিচারপতিদের নিয়ে বসার কথা বলেছিলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, দেশের সব আদালতে মামলার আধিক্যের জন্য জনসংখ্যা বৃদ্ধি প্রাথমিকভাবে দায়ী। বিচারাধীন মামলার তুলনায় বিচারকসংখ্যা অপ্রতুল। তাই দিন দিন মামলাজট দ্রুত বাড়ছে।
আরো পড়ুন: রমজানে ভিক্ষা করলে জেল, জরিমানা লাখ লাখ টাকা
সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিফর্ম কমিটি ও জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিআইজেড) যৌথভাবে ‘ন্যাশনাল জাস্টিস অডিটের ফলাফল উপস্থাপন’ শীর্ষক শনিবারের ওই আলোচনা সভার আয়োজন করে।
ইত্তেফাক/এমআই