লোকসভা নির্বাচনের চতুর্থ দফাতেও সংঘর্ষ হলো ভারতের পশ্চিমবঙ্গে। এতে বেশ কয়েকজন আহত হওয়া ছাড়াও বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ও বলিউডের গায়ক বাবুল সুপ্রিও’র গাড়ি ভাঙচুর করা হয়। এনডিটিভি।
জানা গেছে, রাজ্যের ৮ টি আসনে আজ ভোট হচ্ছে। তার মধ্যে বেশ কয়েকটি জায়গা থেকে গোলমালের খবর এসেছে। আসানসোলের জেমুয়ায় সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। স্থানীয়দের দাবি, কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট দেওয়া সম্ভব নয় । সেই দাবিতে তারা বিক্ষোভ দেখাতে থাকলে লাঠিচার্জ করে পুলিশ। তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আসানসোলের বারাবনি একটি বুথে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপির প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তৃণমূল সমর্থকরা তার গাড়ি ধরে বিক্ষোভ দেখায় থাকে। এক পর্যায়ে বাবুলের গাড়ির পেছনের কাচ ভেঙে ফেলা হয়।
আরও পড়ুনঃ ‘রাইড শেয়ারিং কোম্পানিতে ভুয়া ঠিকানা দিয়ে নিবন্ধন করছেন চালকরা’
তাদের দাবি, বাবুল নিজের সঙ্গে কিছু গুন্ডা কে নিয়ে এসেছেন অন্যদিকে বাবুলের দাবি তৃণমূল কর্মীরা জাল ভোট মারছেন খবর পেয়ে তিনি ছুটে এসেছেন।
বাবুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয় পেয়েছেন বলেই এ ধরনের ঘটনা ঘটছে। এরই মধ্যে সকাল ৯ টা পর্যন্ত দেশের অন্য রাজ্যের তুলনায় ভোটগ্রহণে এগিয়ে ছিলো পশ্চিমবঙ্গ।
ইত্তেফাক/টিএস