পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

গোপালগঞ্জে মাইক্রোর ধাক্কায় সোহান নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার নিলফাবাজারে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত সোহান টুঙ্গিপাড়া উপজেলার চরকুশলী গ্রামের আদম আলীর ছেলে ও নিলফা-বয়রা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। গোবিন্দগঞ্জ সংবাদদাতা \ গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় শনিবার মাধবী (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার সাপমারা ইউনিয়নের শিয়ালগাড়া গ্রামের মোশারফের কন্যা। অজ্ঞাতনামা দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে বগুড়া মেডিক্যালে নেয়ার পথে মারা যায়। পাঁচবিবি সংবাদদাতা \ শনিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভটভটি উল্টে ৫ যাত্রী আহত হয়েছে। আহতদের জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।