রাঙ্গুনিয়ায় অপহূত
ব্যক্তি উদ্ধার হয়নি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১২, ২১:০২
রাঙ্গুনিয়ার হোসনাবাদ ইউনিয়নের নিচিন্তপুর জীপ স্টেশনের বাড়ি সংলগ্ন চা দোকান থেকে অপহূত মোহাম্মদ এরশাদকে (২৭) ১৫ দিনেও উদ্ধার হয়নি। রাতে দোকানঘরে ঘুমিয়েছিলেন তিনি। গভীর রাতে পিছনের বেড়া কেটে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। বিছানার পাশে ইঞ্জেকশনের দুটি সিরিঞ্জ পাওয়া যায়। কোন চেতনানাশক ইঞ্জেকশন ব্যবহার করে অচেতন করে দোকান থেকে এ অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে অনুমান করা হয়। চাঞ্চল্যকর অপহরণের এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে।
ঘটনার পরদিন অপহূত ব্যক্তির পিতা আব্দুল খালেক এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করেন এবং ১৩ ডিসেম্বর স্ত্রী ছলিমা খাতুন নিয়মিত অপহরণ মামলা দায়ের করেন। আসামিরা ভাড়াটে উপজাতীয় সন্ত্রাসী দিয়ে অপহরণের ঘটনা ঘটিয়েছে।