বিশ্বনাথে এডুকেশন ট্রাস্টের বৃত্তি পরীক্ষা

সিলেটের বিশ্বনাথে গতকাল শনিবার প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে ১৪তম বৃত্তি পরীক্ষা রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা হল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন, বিশ্বনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল হক, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল বারী প্রমুখ।