হত্যাকারীদের শাস্তির দাবিতে আদিতমারীতে মানববন্ধন
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১২, ২১:০৩
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সামছুল ইসলাম সুরুজের হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল আদিতমারীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে ছিল বিক্ষোভ মিছিল।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মতিয়ার রহমান, আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক তাজুল ইসলাম, কমলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল ইসলাম চানু,আহ্বায়ক কমিটির সদস্য মালেকুল ইসলাম কেচু প্রমুখ। উল্লেখ্য, ২০০৩ সালের ২২ ডিসেম্বর সুরুজকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন এলাকার কতিপয় চিহ্নিত সন্ত্রাসী।