যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ১৪ দলের প্রতিবাদ মিছিল-সমাবেশ

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন এবং বিএনপি-জামায়াতের দেশবিরোধী অপতত্পরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগসহ ১৪ দল র্যালি ও সমাবেশ করেছে। খবর ইত্তেফাক সংবাদদাতাদের। মির্জাপুর (টাঙ্গাইল) মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের কলেজ রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু এবং সাধারণ সম্পাদক মীর শরিফ মাহমুদের নেতৃত্বে মিছিল করে। শেষে মির্জাপুর স্টেডিয়ামে প্রতিবাদ সভা হয়। স্থানীয় সংসদ সদস্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মীর শরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাহাদত হোসেন সুমন, সাবেক পৌর মেয়র এড. মোশারফ হোসেন মনি, যুবলীগের সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, ছাত্রলীগের সভাপতি মাজাহারুল ইসলাম শিবলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন প্রমুখ। নাসিরনগর (বি বাড়িয়া) উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা সদরে এক বিক্ষোভ মিছিল বের করে। পরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. রাফি উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজাহারুল হক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, গোয়ালনগর ইউপি চেয়ারম্যান ডা. কিরণ মিয়া প্রমুখ। কলমাকান্দা (নেত্রকোনা) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে সুরুজ উদ্দিন আহম্মদ, আব্দুল খালেক তালুকদার, আনোয়ার হোসেন আজাদ, আবুল কালাম আজাদ, বিজন তালুকদার, মোস্তাফিজুর রহমান চয়ন ও কেশব বণিক প্রমুখ। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা আ.লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রেনুর নেতৃত্বে মিছিলও মৌসুমী সিনেমা হলস্থ অস্থায়ী কার্যালয়ে সমাবেশ হয়। বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রেনু, যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক এড. হুমায়ুন কবির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাবেক ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম শফিক, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মাস্টার, ছাত্রলীগ নেতা সোহেল রানা প্রমুখ। মদন (নেত্রকোনা) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক ভিকচানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সহ-সভাপতি মুসলিম উদ্দিন ভূইয়া, যুগ্ম সম্পাদক আ. রহিম, সাংগঠনিক সম্পাদক আ. হান্নান শামীম, যুবলীগ নেতা আবুল বাশার খান এখলাছ প্রমুখ। বকশীগঞ্জ(জামালপুর) মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনের সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান হিটলার, আগা সায়ুম, আলাল হোসেন, মোফাজ্জল হোসেন প্রমুখ। পাথরঘাটা (বরগুনা) রাসেল চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব গোলাম সবুর টুলু, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল খালেক, আওয়ামী যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন শিকদার, ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান জুয়েল প্রমুখ। বেলকুচি (সিরাজগঞ্জ) দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে দৌলতপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস এমপি। আকম ইউসুফজী খান, ফজলুল হক সরকার, সোনিয়া সবুর আকন্দ, আলহাজ্ব মফিজ উদ্দিন খান লাল, বেগম আশানুর বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। কাউখালী (পিরোজপুর) বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা “দেশ দশ”-এর উদ্যোগে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারসহ জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কাউখালী মুজিব চত্বরে এ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন “দেশ দশ”-এর সভানেত্রী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মো. কাইয়ুম, প্রভাষক নজরুল ইসলাম বাবু প্রমুখ। পীরগঞ্জে বড়দিনের র্যালি ও আলোচনা সভা পীরগঞ্জ(ঠাকুরগাঁও) সংবাদদাতা \ ২১ ডিসেম্বর বাংলাদেশ খ্রীষ্টিয়ান এসোসিয়েশন পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রাক বড়দিন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী পৌর শহরে মুন্সিপাড়াস্থ সিসিডিবি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিসিডিবি কার্যালয়ে ফিরে আসে। র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মদ। ধামরাইয়ে বিজয় মিছিল, আলোচনা সভা ধামরাই সংবাদদাতা \ জাতিসংঘে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ‘উন্নয়নের শান্তি মডেল’ প্রস্তাব গৃহীত হওয়ায় ধামরাইবাসী তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করে শনিবার। বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করেন স্থানীয় এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ। মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়রায় বাঘের আক্রমণে বাওয়ালী নিহত কয়রা (খুলনা) সংবাদদাতা \ সুন্দরবন পশ্চিম বিভাগের সাচিয়ানাংলা এলাকায় গোলপাতা কাটার সময় বাঘের আক্রমণে নিহত হয়েছে আবু সিদ্দীক (৩৩) নামের এক বাওয়ালী। সে ৪নং কয়রা গ্রামের মোঃ আঃ হামিদ গাজীর পুত্র। ২১ ডিসেম্বর বাঘের আক্রমণে নিহত হয়। বনবিভাগ তার লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন। লালমনিরহাটের চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাট প্রতিনিধি \ শীতের হাত থেকে বাঁচতে ব্যাংক আলফা লিমিটেড লালমনিরহাটের তিস্তা নদীর চরাঞ্চলের প্রায় ৫শ’ পরিবারকে শীতবস্ত্র বিতরণ করেছে। শনিবার চরাঞ্চলের রাজপুর ইউনিয়নের রাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর নুর সামসুজ্জামান। নেত্রকোনায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার স্বেচ্ছাসেবী ও মানবতাবিষয়ক প্রতিষ্ঠান মা শৈলজা ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার নেত্রকোনা উন্মেষ উচ্চ বিদ্যালয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘মা শৈলজা ফাউন্ডেশন বৃত্তি’ প্রদান করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান খগেন্দ্রনাথ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ সচিব উজ্জল বিকাশ দত্ত।