আজ হোমনার ঘাগুটিয়া হানাদার মুক্ত দিবস
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১২, ২১:০৫
একাত্তরের ১৬ ডিসেম্বর জাতি যখন বিজয়ের আনন্দে উদ্বেল, সেদিনও হোমনার ঘাগুটিয়া গ্রামের মানুষ মুক্তির প্রহর গুণছে। তখনো পাকবাহিনী ঘাগুটিয়া গ্রামের বড় মসজিদকে কেন্দ করে ক্যাম্প স্থাপন করে মুক্তিযোদ্ধাদের অগ্রগতি ঠেকানোর দুর্বল প্রয়াস অব্যাহত রেখেছিল। সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২২ ডিসেম্বর রাতে পাকবাহিনী মিত্রবাহিনীর নিকট আত্মসমর্পণ করে। আজ ২৩ ডিসেম্বর সকাল ৮টায় ইউএনও মো. হেলাল হোসেনের নেতৃত্বে দুলালপুর সিএনজি স্টেশন থেকে মুক্তিযোদ্ধাদের একটি বিজয় র্যালি বের হবে। র্যালি শেষে ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা হবে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ।