অ্যাথলেটিকো মাদ্রিদের জয়

লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে শুক্রবার রাতে ১-০ গোলের জয় নিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরো জোরদার করলো অ্যাথলেটিকো মাদ্রিদ। এই ম্যাচ জয়ে ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে নিজেদের আরেকবার চেনালো কোচ ডিয়েগো সিমিওনের দল। খেলার ৭৭ মিনিট পর্যন্ত কোন দলই গোলের দেখা পায়নি। এরপর বদলি খেলোয়াড় আদ্রিয়ানের ২০ গজ দূর থেকে নেয়া শট ঠেকাতে ব্যর্থ হন সেল্টা ভিগো দলের গোলরক্ষক জাভি ভারাস। এই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই হারে ১৭ ম্যাচে এখন সেল্টা ভিগোর পয়েন্ট এখন ১৫।