সাউথইস্ট ব্যাংক বিজয় দিবস হকি শুরু

সাউথইস্ট ব্যাংক বিজয় দিবস টুর্নামেন্ট গতকাল শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে হকি ফেডারেশন একাদশ ১১-০ গোলে বাংলাদেশ পুলিশকে হারায়। বিজয়ী দলের মিমো ৩, কৌশিক ৩, কৃষ্ণ কুমার ৩, জিমি ২ গোল করেন। দ্বিতীয় খেলায় বিকেএসপি ৪-২ গোলে নৌবাহিনীকে হারিয়েছে। বিকেএসপির খোরশেদুর রহমান হ্যাটট্রিকসহ ৪টি এবং নৌবাহিনীর শিহাব ও রব্বানী গোল করেন। তৃতীয় ও শেষ খেলায় সেনাবাহিনী ২-১ গোলে বিমান বাহিনীকে হারিয়েছে। সেনাবাহিনীর সিরাজুল ইসলাম, মেহেদী হাসান এবং বিমান বাহিনীর সাদ্দাম গোল করেন। উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলমগীর কবির। এ সময় হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।