জিয়া চ্যাম্পিয়ন

মোহামেডানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান শহীদ মুক্তিযোদ্ধা মুফতি মোহাম্মদ কাসেদ আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন এবং দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব রানারআপ হয়েছেন। জিয়া ও রাকিব দু’জনের সংগ্রহ আট পয়েন্ট করে। টাইব্রেকিং পদ্ধতির বুশল্জ স্কোরে জিয়া ৫৫ পেয়ে শিরোপা জয় করেন। অপরদিকে রাকিব রানারআপ হন ৫৪.৫ স্কোর পেয়ে। তিতাস ক্লাবের ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ সাড়ে সাত পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে। গতকাল শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে আহসানউল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ডঃ সফি উদ্দিন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল অব: সাঈদ আহমেদ বীর প্রতীক।