আজ মাঠে গড়াচ্ছে চট্টগ্রাম প্রথম বিভাগ হ্যান্ডবল
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১২, ২১:৩২
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়োজিত প্রথম বিভাগ হ্যান্ডবল লিগ আজ থেকে শুরু হচ্ছে। ১২টি দল চার গ্রুপে ভাগ হয়ে প্রথমে লিগ পদ্ধতিতে পরবর্তীতে চার গ্রুপের ৪টি দল নিয়ে খেলা হবে সুপার ফোর পদ্ধতিতে।
প্রথম পর্বে ১২টি এবং সুপার ফোর পর্বের ৬টিসহ মোট ১৮টি খেলার জন্য ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৫০ হাজার টাকা । স্পন্সর প্রতিষ্ঠান ইউনিমিক্স রেডিমিক্স কংক্রিট লিঃ বাজেটের সুমদয় অর্থ প্রদান করবে। প্রত্যেক দিন তিনটি করে খেলা অনুষ্ঠিত হবে।