রাজউক চেয়ারম্যান সমীপে
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১২, ২১:৩৩
সম্প্রসারিত উত্তরা আবাসিক এলাকার ৩য় পর্বের প্লট বরাদ্দ ২০০৭ সাল থেকে শুরু করে ২০১২ সালেও অব্যাহত আছে। বলা হয়েছিল যে, সম্প্রসারিত উত্তরা আবাসিক এলাকার ৩য় পর্বের সকল প্লট ডিসেম্বর ২০১২-এর মধ্যে হস্তান্তর করা হবে। কিন্তু দুঃখের বিষয়, ২০০৭ সালে প্লট বরাদ্দ পেলেও এখন পর্যন্ত প্লট হস্তান্তর করা হয়নি। আবার দেখা গেছে, অনেকে ২০১২ সালে প্লট বরাদ্দ ও প্লট বুঝে পেয়েছে। একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, সেক্টর ১৭ (আই) রোড ৩ (এ)-এর মাত্র দুটি প্লট নম্বর ২০ ও ৩২ হস্তান্তর করা হয়েছে। এর কারণ বোধগম্য নয়। ঐ রোডের সমস্ত প্লটই হস্তান্তর করা উচিত ছিল। যাই হোক, রাজউক চেয়ারম্যান মহোদয়ের কাছে প্রার্থনা—ডিসেম্বর ২০১২-এর মধ্যে প্লট হস্তান্তরের জন্য আশু উদ্যোগ নিন।
উত্পল কুমার দত্ত,
ডি-১/১, পোস্টাল কোয়ার্টার, সেক্টর-৮, উত্তরা, ঢাকা।