আন্দোলন দমনের জন্য শিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে

জামায়াতে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, রাজধানীতে টার্গেট করে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে। গত তিন দিনে ৫০ জনকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল শনিবার তিনি এক বিবৃতিতে এ ধরনের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সাজ্জাদ হোসাইন ও সেক্রেটারি গোলাম কিবরিয়া রয়েছেন। এছাড়াও ১২টি থানার ২৭ জন নেতাসহ গত শুক্রবার পর্যন্ত ৫০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।