সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কর্মসংস্থান মেলা

শুক্রবার রাজধানীর মিরপুর ১০নং সেকশনের মুকুল ফৌজ মাঠে সোস্যাল এন্ড ইকোনোমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (সিপ) এর উদ্যোগে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়। মেলায় আগত বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক তাদের প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী বিভিন্ন জিনিসপত্র এবং সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরদের জন্য তাদের প্রতিষ্ঠানে সম্ভাব্য চাকরির পসরা নিয়ে উপস্থিত হন। অনুষ্ঠান উদ্বোধন করেন সিপের ডেপুটি কোঅর্ডিনেটর তহমিনা জেসমিন মিতা। মেলার স্টলের কার্যক্রমের পাশাপাশি দর্শনার্থীদের জন্য কাওয়ালী, নাচ, গান, পুতুল নাচ, বায়োস্কোপসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়। -প্রেস বিজ্ঞপ্তি