সাভারে ব্র্যাক কার্যালয়ে সপ্তম এশিয়া ২১ তরুণ নেতা সম্মেলন অনুষ্ঠিত

সাভারের ব্র্যাক কার্যালয়ে সমপ্রতি অনুষ্ঠিত হলো সপ্তম বার্ষিক এশিয়া ২১ তরুণ নেতা সম্মেলন। এশিয়া সোসাইটি আয়োজিত এই সম্মেলনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২০টি দেশের ১০০ জন প্রতিনিধি অংশ নেন। তাদের বয়স ছিল ৪০ বছরের নিচে। ৭ ডিসেম্বর সম্মেলন উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী। ৮ ডিসেম্বর বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিদের সঙ্গে নেতৃত্ব বিষয়ক একটি আলোচনায় অংশ নেন এশিয়া সোসাইটি গ্লোবাল কাউন্সিল মেম্বার, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ। -প্রেস বিজ্ঞপ্তি