আজকের অনুষ্ঠান

রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলঃ দুর্নীতি, দুঃশাসন ও জনদুর্ভোগের বিরুদ্ধে ১৮ দলীয় জোটের দেশব্যাপী গণবিক্ষোভ, বেলা ২টা, পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার-২০১২ঃ সেরা সাহিত্য সম্মাননা অনুষ্ঠান, বিকাল সাড়ে ৪টা, হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল। ঢাকা রিপোর্টার্স ইউনিটিঃ সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে গণঅনশন, সকাল ১০টা, জাতীয় প্রেসক্লাবের সামনে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশঃ সমাবর্তন অনুষ্ঠান-২০১২, সকাল ১০টা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। বাংলাদেশ কর্মসংস্থান সংস্থাঃ জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভা, বিকাল ৩টা, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তন। হেলপিং চিলড্রেন ওয়ার্কিং এন্ড লিভিং অন দি স্ট্রিট প্রজেক্টঃ বিজয় দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ১০টা, বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তন।