জেএসসি ও প্রাথমিকের ফল ২৭ ডিসেম্বর
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১২, ২২:১৭
আগামী ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার একসঙ্গে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি), পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ হবে। এবারই প্রথমবারের মতো দুটি পাবলিক পরীক্ষার ফল একই দিনে প্রকাশিত হচ্ছে। ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন এ তথ্য জানান। তিনি বলেন, ২৭ ডিসেম্বর দুটি পরীক্ষারই ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে শনিবার সিদ্ধান্ত পাওয়া গেছে। এবার পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণীর জেএসসি-জেডিসিতে প্রায় ৪৯ লাখ পরীক্ষার্থী অংশ নিয়েছে। শিক্ষামন্ত্রণালয়ের অধীনে ১০ টি শিক্ষাবোর্ড জেএসসি ও জেডিসি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ফল প্রকাশের দায়িত্বে রয়েছে।