এসএসসি পরীক্ষার ব্যবসায় পরিচিতি

প্রশ্ন-১ জনাব শাহজাদা গম থেকে উন্নতমানের আটা, ময়দা ও সুজি প্রস্তুত করেন। উন্নতমানের পণ্য হওয়া সত্ত্বেও তার পণ্যের আশানুরূপ বিক্রয় হচ্ছে না। তার এক বন্ধু তাকে পণ্যের গুণাগুণ সম্পর্কে ভোক্তাদের অবহিত করার জন্যে পরামর্শ দিলেন। পাশাপাশি পণ্যগুলোকে ভোক্তাদের নিকট আকর্ষণীয়রূপে উপস্থাপনের কথা বলেন। কিছুদিনের মধ্যে জনাব শাহজাদার ব্যবসায়ে সাফল্য আসে। ক. উত্পাদনের বাহন কী ? ১ খ. একজন ব্যবসায়ী কীভাবে সামাজিক প্রতিপত্তি অর্জন করতে চায় ? ব্যাখ্যা করো । ২ গ. জনাব শাহজাদার গম থেকে আটা তৈরির মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয় ? ব্যাখ্যা করো। ৩ ঘ. ‘শুধুমাত্র পণ্যের মানই পণ্যের বিক্রয় বৃদ্ধি করে না’ - উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। ৪ ১ নং প্রশ্নের উত্তর ক. শিল্প। খ. সামাজিক মর্যাদা ও প্রতিপত্তি লাভের উদ্দেশ্যে মানুষ ব্যবসায়ে পুঁজি বিনিয়োগ করে। অর্থ উপার্জন ও সমাজ সেবামূলক কাজে অর্থ ব্যয় করে একজন ব্যবসায়ী প্রতিপত্তি অর্জন করতে চায়। গ. শিল্পের সাহায্যে প্রকৃত পদার্থের রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে পণ্যদ্রব্য উত্পাদন করা হয়। যেমন :তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, গম থেকে ময়দা তৈরি করা যায়। আলোচ্য উদ্দীপকে মি. শাহজাদা গম থেকে আটা, ময়দা ও সুজি প্রস্তুত করেন। সুতরাং জনাব শাহজাদা গম থকে আটা তৈরির মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করেন। ঘ.শুধুমাত্র পণ্যের মানই পণ্যের বিক্রয় বৃদ্ধি করে না। নিম্নে উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা হলো- জনাব শাহজাদা তিনি তার ব্যবসায়ের উন্নতমানের পণ্য বিক্রয় করে তাকেন। কিন্তু পর্যাপ্ত বিক্রয় না হওয়ায় তার এক বন্ধু তাকে তার পণ্যের গুণাগুণ সম্পর্কে ভোক্তাদের অবহিত করার জন্যে পরামর্শ দিলেন। ফলে জনাব শাহজাদা ভোক্তাদের জ্ঞান সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার জন্যে বিজ্ঞাপনের সহায়তা নিলেন। এত দেখা যায় ভোক্তা তার পণ্য সম্পর্কে জেনে ক্রয় করতে শুরু করে ফলে জনাব শাহজাদার বিক্রয় বৃদ্ধি পায়। তাছাড়া জনাব শাহজাদা পণ্য বিক্রয় বাড়ানোর জন্যে তার বন্ধু আরও যা পরামর্শ দিলেন তা হলো পণ্যগুলোকে ভোক্তাদের নিকট আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। এতে দেখা যায় ভোক্তারা সহজেই জনাব শাহজাদার পণ্যের দিকে আকৃষ্ট হয় ফলে তার বিক্রয় বৃদ্ধি পায় এবং ব্যবসায় সফলতা আসে। তাই উদ্দীপকের আলোকে বলা যায়, পণ্য পণ্যের মানই পণ্যের বিক্রয় বৃদ্ধি করে না তার জন্যে পণ্যের বিজ্ঞাপন এবং পণ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্যে মোড়কীকরণেরও প্রয়োজন।