ধূমপান ছাড়ছেন শাহরুখ
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ১৯:৫০
জনসম্মুখে ধূমপান করার কারণে অনেকবারই সমালোচিত হয়েছেন বলিউড কিং শাহরুখ খান। শুধু সমালোচনাই নয়, আদালতের শরণাপন্নও হতে হয়েছে তাকে। তারকা কেন, সাধারণ মানুষও চায় না কোনো ধরনের ঝামেলায় জড়াতে। শাহরুখও চায় না। তারপরও এই বদভ্যাসটি ছাড়া হলো না তার। কিন্তু এবার বোধহয় ধূমপান ছাড়ছেন তিনি। মেয়ে সুহানার জন্যই ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। তার ছেলে-মেয়ের কেউই বাবার ধূমপানের বিষয়টি সহ্য করতে পারে না। বিশেষ করে সুহানা। আর সোহানার এই ক্ষোভ থেকেই সম্প্রতি শাহরুখ সিদ্ধান্ত নিয়েছেন ধূমপান ছাড়ার। সম্প্রতি এক সাক্ষাত্কারে শাহরুখ এ বিষয়ে বলেন।